ads

মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ: দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ২২ জেলার চাকরিপ্রার্থীরা অংশ নেন। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

এতে বলা হয়, সহকারী শিক্ষক পদে নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস পাবেন। মৌখিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

এবারই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বিভাগ ধরে নিয়োগ দেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলতি মাসের ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ছিল ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন।

Shamol Bangla Ads

সর্বশেষ ২০২০ সালের ২০ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দুই বছরের বেশি সময় পর সেই নিয়োগ শেষ হয় গত জানুয়ারিতে। এতে ৩৭ হাজার ৫৭৪ জন প্রার্থী নির্বাচিত হন। তবে তাঁদের মধ্যে ২ হাজার ৫৫৭ জন চাকরিতে যোগ দেননি। ফলে এই পদগুলো শূন্য থেকে যায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!