ads

রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোজার আগেই ভারত থেকে দেড় লাখ টন চিনি-পেঁয়াজ আমদানি হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ৬০৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রোজার আগেই ভারত থেকে দেড় লাখ টন চিনি-পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। ১৮ ফেব্রুয়ারি রবিবার দুপুরে সচিবালয় নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

Shamol Bangla Ads

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৪ ফেব্রুয়ারি ভারতের বাণিজ্য সংক্রান্ত মন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সে দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জার্মানিতে অবস্থান করছেন। এ কারণে মিটিংয়ের তারিখ পিছিয়ে গেছে। তবে সেটি এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হচ্ছে। রোজার আগেই ভারত থেকে পরিশোধিত চিনি এক লাখ টন ও পেঁয়াজ ৫০ হাজার টন আনা হবে।’

পণ্য পরিবহনে প্রয়োজনে পরিবহন ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক সময় পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। বাসে যেমন ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়, তেমনি পণ্য পরিবহনের ক্ষেত্রেও প্রয়োজনে ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে।’

Shamol Bangla Ads

প্রতিমন্ত্রী ভোক্তাদের আশ্বস্ত করে বলেন, ‘আসন্ন রমজান মাসে কোনো পণ্যেরই ঘাটতি হবে না। আগামী মঙ্গলবার তেল ও চিনির দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এ বিষয়ে কাজ করেছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ অপতথ্য প্রতিরোধ করতে চাই : তথ্য প্রতিমন্ত্রী পরবর্তী সংবাদ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৬ এপ্রিল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads