ads

সোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মন্ত্রিসভার পরিধি বাড়তে পারে : কাদের

খবর টি পড়েছেন : ৩৭১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বর্তমান মন্ত্রিসভার পরিধি বাড়তে পারে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেছেন।

Shamol Bangla Ads

এ সংক্রান্ত এক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভার পরিধি বাড়বে কিনা এটি প্রধানমন্ত্রী বলতে পারেন। তবে সময়মতো কিছু, যেমন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়; এগুলোয় কোনো না কোনো সময় মন্ত্রী আসবেন। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পর মন্ত্রিসভার পরিধি বাড়তে পারে।

গত ১১ জানুয়ারি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করে নতুন মন্ত্রিসভা। এবার মন্ত্রিসভা গঠন করা হয়েছে অভিজ্ঞ, দক্ষ, কর্মঠ ও তারুণ্যের সমন্বয়ে। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। আর টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

Shamol Bangla Ads

এবার শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ছোট মন্ত্রিসভা। এর মধ্যে মন্ত্রী ২৫ জন এবং ১১ জন প্রতিমন্ত্রী। এবারের মন্ত্রিসভায় বড় চমক হলো- আগের মন্ত্রিসভা থেকে ১৫ প্রভাবশালী মন্ত্রীর বাদ পড়া। নতুন তালিকায় স্থান পেয়েছেন উদ্যমী ও স্বচ্ছ ভাবমূর্তির ১৪ নতুন মুখ।

পাশাপাশি এবারের মন্ত্রিসভায় ১৪ দলীয় শরিকের কারও ঠাঁই হয়নি। শুধু আওয়ামী লীগের সংসদ সদস্যদের মধ্য থেকেই মন্ত্রিসভার সদস্য করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মানবতাবিরোধী অপরাধ: শেরপুরের ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড পরবর্তী সংবাদ ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রমাণ করে সরকার সাংবাদিকবান্ধব :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads