ads

রবিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিল্পীদের মরণ নেই : শাবনূর

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ

দীর্ঘ সময়ের বিরতি কাটিয়ে আনুষ্ঠানিকভাবেই পর্দায় ফিরলেন দেশের চলচ্চিত্রের একসময়ের দাপুটে নায়িকা শাবনূর। তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে কাজে ফিরেছেন তিনি। শনিবার ছিল এম এস ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমার মহরত। রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন সিনেমার নায়িকা শাবনূর, নির্মাতাসহ আরও কলাকুশলীরা। এদিন ‘রঙ্গনার’ পাশাপাশি নতুন আরও একটি সিনেমার ঘোষণা দেন এই নির্মাতা। যেখানেও থাকছেন শাবনূর। সিনেমার নাম ‘এখনো ভালোবাসি’। প্রযোজনায় আছেন মৌসুমী আক্তার মিথিলা।

Shamol Bangla Ads

চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন, ‘রঙ্গনা’ সিনেমার জন্যই দেশে এসেছি। এই সিনেমার গল্প ও গান আমাকে টেনে এনেছে। সিনেমাটিতে আমাকে ভিন্ন ঘরানার একটি চরিত্রে দেখা যাবে। আপাতত গল্প বলা যাবে না। তবে সময় উপযোগী গল্প। দশ বছর আগে আমাদের সিনেমার এক ধরনের দর্শক ছিল এখন আরেক ধরনের দর্শক। সবকিছু বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখেই গল্পটি তৈরি হয়েছে। এখনকার দর্শক এ ধরনের গল্পই পছন্দ করে। পরিচালক সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করছেন। ক্যামেরার সামনে আসতে আর বেশি দিন লাগবে না। শিগগিরই কাজটি শেষ করব। এখন ‘রঙ্গনা’র জন্য প্রস্তুতি নিচ্ছি।

দীর্ঘ দিনের বিরতির পর পর্দায় ফেরায় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এই নায়িকাকে। এ বিষয়ে শাবনূরের ভাষ্য, অনেকে আমাকে বলেছেন—তুমি এতদিন পর এসে কি করবে? সিনেমাটি ঘিরে অনেক তর্ক-বিতর্ক হয়েছে। শুরুতেই আরাফাতকে বলেছি—কর্ম করলে কেষ্ট মিলে। ভালো কিছু করতে গেলে ঘাত-প্রতিঘাত থাকবেই। এ নিয়েই চলতে হয়। মনোযোগ দিয়ে কাজটি করে নিজেকে প্রমাণ দিতে হবে।

Shamol Bangla Ads

নতুন নির্মাতাদের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, নতুনদের সঙ্গে কাজ করতে আমার বরাবরই ভালো লাগে। এখনকার নতুন নির্মাতারা অনেক ভালো করছেন। ‘রঙ্গনা’র গানটা শুনেই বলেছি—এখনই শুটিং শুরু করলে ভালো হতো। কাজে ফিরতে পেরে অনেক ভালো লাগছে। গল্প নিয়ে এখন কিছু বলতে চাই না তবে পর্দায় চমক দেখাবো।

‘রঙ্গনা’র পর ‘এখনো ভালোবাসি’ সিনেমার শুটিং শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন। দুটি সিনেমা করেই থেমে থাকতে চান না শাবনূর। বললেন, এখানেই থেমে থাকবো না। পরপর কাজ করব। চেষ্টা করব একটির পর আরও কাজ করার। একটি কথা বলতে চাই কামব্যাক বলতে কিছু নেই। শিল্পীদের কখনো মরণ হয় না। শিল্পীরা সারা জীবন বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। তাই আমার এই ফেরাকে কামব্যাক বলতে চাই না।

জানা গেছে, খুব শিগগিরই শুরু হবে ‘রঙ্গনা’ সিনেমাটির শুটিংয়ের কাজ। বর্তমানে চলছে শুটিংয়ের প্রস্তুতি। দুই ঈদের এক ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Need Ads
error: কপি হবে না!