ads

মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২২৯ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ৪২০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মঙ্গলবার সকাল পর্যন্ত ২২৯ জন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আরও আসার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

Shamol Bangla Ads

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের গোলাবারুদ আসার ঘটনা দুঃখজনক। এজন্য মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ও দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছেন যে, তারা বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে। নৌ পথে তাদের ফেরানোর সম্ভাবনা রয়েছে।

Shamol Bangla Ads

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাত হবে। সেখানে মিয়ানমার পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী পরবর্তী সংবাদ মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads