ads

রবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে নয়, আরাকানে অভ্যন্তরীণ যুদ্ধ চলছে : কাদের

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের সঙ্গে নয়, আরাকানে অভ্যন্তরীণ যুদ্ধ চলছে। এটা সীমান্তে চলে এসেছে। তবে গোলাগুলির কারণে ভয়ভীতি ছড়াচ্ছে। ৪ ফেব্রুয়ারি রবিবার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, তারা (যুক্তরাষ্ট্র) আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমরাও তাদের সঙ্গে কাজ করব। আমরা গায়ে পড়ে সম্পর্ক খারাপ করব না। সারা পৃথিবী এখন সংকটে, এখন গায়ে পড়ে সংকট বাধানোর কারো লাভ নেই। সম্পর্ক থাকুক, সামনে সম্পর্কের আরো উন্নয়ন হউক। এটা যার যার স্বার্থে আমাদের প্রয়োজন। আমেরিকারও ইন্টারেস্ট আছে, সবার ইন্টারেস্ট আছে, আমাদেরও আছে।

রোহিঙ্গা ইস্যুতে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এ ক্ষেত্রে চীন ভূমিকা নিতে পারে। মিয়ানমার যেন তাড়াতাড়ি রোহিঙ্গাদের ফেরত নেয় এ জন্য সহযোগিতাও চাওয়া হয়েছে। তিনি বলেন, ভূরাজনৈতিক কৌশলে চীন ও ভারত, মিয়ানমার ইস্যুতে আলাদাভাবে কাজ করছে। এটা আমাদের ইস্যু না।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, মার্কিন মুখপাত্র মিলার নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আছে বলে জানিয়েছেন। তারা নির্বাচন ত্রুটিপূর্ণ হয়েছে এটা বলেনি। ৭ জানুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।

তিনি বলেন, তারা (যুক্তরাষ্ট্র) আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী, আমরাও কাজ করবো। আমরা গায়ে পড়ে সম্পর্ক খারাপ করতে যাবো না। মিয়ানমার প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আরাকানে যে অভ্যন্তরীণ যুদ্ধ চলছে, এটা সীমান্তে চলে এসেছে। আমাদের সঙ্গে যুদ্ধ নয়, তবে গোলাগুলির কারণে ভয়ভীতি ছড়াচ্ছে। এ ক্ষেত্রে চীনের হস্তক্ষেপ চেয়েছি। তারা এ ক্ষেত্রে সহযোগিতা করবে বলে জানিয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!