ads

সোমবার , ১৫ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের গণতন্ত্র বজায় রাখতে ভারত পাশে থাকে: পররাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ৫৪৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের সময় বিতর্ক সৃষ্টির প্রচেষ্টা সত্ত্বেও, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারতের সমর্থন ছিল অবিচল।’ সোমবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

হাছান মাহমুদ বলেন, ‘এ বছরের নির্বাচনেও ভারতের অবস্থান আপনারা সবাই জানেন। ভারতসহ অনেক বিদেশি পর্যবেক্ষক আছেন বলেছেন যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর ছিল।’ তিনি জানান, প্রথম দ্বিপাক্ষিক সফরে শিগগির তিনি ভারতে যাচ্ছেন। তবে সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

ভারতীয় দূতের সঙ্গে আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। এরপরও আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করেছি। বিশেষত, আমরা কানেন্টিভিটি ইস্যুতে আলোচনা করেছি। বর্ডার হাট নিয়ে আলোচনা হয়েছে, বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। ভারতীয় রুপি এবং বাংলাদেশের টাকার বিনিময় সংক্রান্ত বাণিজ্য এটিকে সম্প্রসারণ করা। এটি ইতোমধ্যে শুরু হয়ে গেছে, এটাতে অল্প বিস্তর বাণিজ্য হয়েছে; এটিকে সম্প্রসারণ এবং জনপ্রিয় করা যায় সবার কাছে পরিচিত করা যায় এ নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এটি জনপ্রিয় করা গেলে ডলারের ওপর বা অন্য কারেন্সির ওপর প্রভাব কমবে। আমাদেরও কমবে, ভারতেরও কমবে। বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে সেটি সহায়ক হবে।

Shamol Bangla Ads

হাছান মাহমুদ বলেন, পলিসি ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা হয়েছে। ছোট-খাটো কিছু বিষয় আছে সেগুলো হয়ে গেলে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে রামগড় ও আখাউড়া দিয়ে পণ্যের পরিবহন স্থিতিশীল হবে।

নির্বাচন নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সুষ্ঠু, সুন্দর ও অবাধ এবং নিরপেক্ষ জনগণের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে নানা ধরনের প্রতিবন্ধকতা ছিল। সব কিছু ছাপিয়ে ভালো এবং উৎসবমুখর নির্বাচন হয়েছে। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় ভারত আমাদের পাশে ছিল, আছে। ১৪, ১৮ নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে, বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে ভারত আমাদের পাশে ছিল। এবারও গণতন্ত্র রক্ষায় ভারতের অবস্থান কি ছিল আপনারা জানেন।

চীনের প্রস্তাবিত তিস্তা প্রকল্প এবং কমপ্রিহেনসিভ ইকোনোমিক পার্টনারশিপ (সেপা) নিয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়নি। সেপা নিয়ে আজকে সেভাবে বিস্তারিত আলোচনা হয়নি। তবে আমাদের বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে আরও এগিয়ে যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পরবর্তী সংবাদ দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads