ads

সোমবার , ১৫ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিনিসপত্রের দাম নিয়ে অভিযোগ করা যাবে ‘৩৩৩’ নম্বরে

খবর টি পড়েছেন : ৩৬৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পণ্যের দাম নিয়ে যেকোনো অভিযোগ সরকারি পরিষেবার ‘৩৩৩’ নম্বরে কল করে অভিযোগ জানানো যাবে। এ মাসের মধ্যেই দেশে সেবাটি চালু করতে যাচ্ছে সরকার। সোমবার মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

Shamol Bangla Ads

তিনি বলেন, ২০২০ সালে কোভিড মহামারী ছড়িয়ে পড়ার পর দুস্থ মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে ও রোগী শনাক্তকরণে ৩৩৩ এর ব্যবহার বাড়ানো হয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সঙ্গে ৩৩৩ নম্বরকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হল। চলতি মাসের মধ্যেই দ্রব্যমূল্য নিয়ে ৩৩৩-এ অভিযোগ জানানোর ব্যবস্থা চালু হবে বলে জানান প্রতিমন্ত্রী।

পলক আরও জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদক থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিভিন্ন ডাটা সংবলিত একটি ওয়েবসাইট তৈরি করা হবে। সেখানে সব ধরনের তথ্য থাকবে। কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এখানে যুক্ত থাকবে। কৃষি বিপণন অধিদপ্তর দেশের বিভিন্ন জেলা থেকে তথ্য সংগ্রহ করে ওয়েবসাইটে দেবে।

Shamol Bangla Ads

সভায় বিভিন্ন স্টেক হোল্ডার, আমদানিকারক, বিভিন্ন সুপার শপ ব্যবসায়ী প্রতিনিধি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এটুআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক : পণ্য সরবরাহ ও… পরবর্তী সংবাদ লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads