ads

শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কারচুপির চেষ্টা হলেই বন্ধ হবে ভোট : সিইসি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৩ ২:০৪ অপরাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এবার একটি ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক ওই কেন্দ্রের ভোট বন্ধ হবে। শনিবার (২৩ ডিসেম্বর) বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

হাবিবুল আউয়াল বলেন, রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারেন না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোট করতে বিদেশিরা তৎপর রয়েছে। এ জন্য প্রার্থীদের কাছে সহযোগিতা চাচ্ছি।

আপনাদের বলবো সিস্টেমের ওপর আস্থা রাখুন। ভোটারদের ভোট দিতে হবে, অন্য কেউ দিয়ে দেবে এটা হবে না। সভার শুরুতে সিইসি ভোটের মাঠে অনিয়ম করতে হবে এ বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানান।

Shamol Bangla Ads

বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাংগীর আলম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!