ads

বুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ট্রেনে নাশকতা নির্বাচন বন্ধের ষড়যন্ত্র : কাদের

খবর টি পড়েছেন : ৬৩০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ট্রেনে নাশকতা ও যানবাহনে আগুন দেওয়া নির্বাচন বন্ধের ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১৩ ডিসেম্বর বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘নাশকতার মাধ্যমে নির্বাচনকে বানচাল করতে এসব করা হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ও তাদের দোসররা এসব অপকর্ম করছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগ সতর্ক পাহারা আরও জোরদার করছে।’

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, ‘বিএনপি নাশকতা করে যে ভয়ভীতি দেখাচ্ছে সেই ভয় কাটিয়ে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। নির্বাচন শান্তিপূর্ণ করতে ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারেনি ১১ ফ্লাইট পরবর্তী সংবাদ বাংলাদেশকে দ্বিতীয় কিস্তিতে ৬৯ কোটি ডলার ঋণের অনুমোদন…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads