ads

বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০ ডিসেম্বর সমাবেশের বদলে আলোচনা সভা করবে আওয়ামী লীগ

খবর টি পড়েছেন : ৪১৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু শেষ পর্যন্ত ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি না পাওয়ায় সেই সমাবেশ হচ্ছে না। এখন সমাবেশের বদল আলোচনাসভা করবে আওয়ামী লীগ। বুধবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ ওই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

তিনি জানান, আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে এই আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
এর আগে গত রবিবার ঢাকায় সমাবেশ করতে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দেয় আওয়ামী লীগ। সেদিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে বিকেল ৩টায় এ সমাবেশ আয়োজন করতে চেয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

আইন অনুযায়ী, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় কোনো রাজনৈতিক কর্মসূচির জন্য রিটার্নিং কর্মকর্তার অনুমতির প্রয়োজন হবে।

Shamol Bangla Ads

আনুমতি চেয়ে চিঠিতে বলা হয়, আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানাচ্ছি, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সমাবেশে অংশ নেবেন। সমাবেশের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি। কিন্তু শেষ পর্যন্ত সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগ।

বুধবার দুপুরে ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘যেহেতু নির্বাচন কমিশন মানবাধিকার দিবসে সমাবেশ করার অনুমতি দিতে অপারগতা প্রকাশ করেছে, সেহেতু আমরা সমাবেশ করব না। তবে দিবসটি ঘিরে আওয়ামী লীগের ঘরোয়া কর্মসূচি থাকবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার ১১০ ইউএনও বদলির প্রস্তাব ইসিতে পরবর্তী সংবাদ আ’লী‌গের সঙ্গে সম‌ঝোতা হয়‌নি, প্রয়োজনও নেই : জাপা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads