ads

রবিবার , ১৯ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরতাল : ১৫ ঘণ্টায় ১১ যানবাহনে আগুন

খবর টি পড়েছেন : ৪৪১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে আজ রোববার সকাল থেকে। শনিবার সন্ধ্যা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১১টি যানবাহনে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

Shamol Bangla Ads

আগুনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে রাজধানী ঢাকায়। ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, ঢাকা সিটিতে ৫টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, জয়পুরহাট) ৩টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, কুমিল্লা) ২টি এবং ময়মনসিংহ বিভাগে (জামালপুর) ১টি আগুনের ঘটনা ঘটে।

এসব আগুনের ঘটনায় ৬টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক, ১টি সিএনজি, ১টি পিকআপ, ১টি ট্রেন (তিনটি বগি) পুড়ে যায়। আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০ ইউনিট ও ১০৭ জন জনবল কাজ করেছে।

Shamol Bangla Ads

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে গত বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

হরতালে যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীসহ দেশজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অব্যাহত আছে মামলা ও গ্রেপ্তার। কোথাও কোথাও পুলিশ বিএনপি নেতাকর্মীর বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি এবং স্বজনকে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন দলটির বহু নেতাকর্মী। এর মধ্যেই নানা জায়গায় চলছে বাস, ট্রাক, ট্রেনে আগুন দেওয়ার মতো ঘটনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘স্মার্ট অর্থনীতির অন্যতম মাধ্যম হতে পারে নাকুগাঁও স্থলবন্দর’ পরবর্তী সংবাদ জামায়াতের নিবন্ধন বাতিলই থাকবে : আপিল বিভাগ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads