ads

মঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বিলবোর্ডের পিলারে বাসের ধাক্কা, নিহত ৪

ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা বাইপাস সড়কে বাস দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। ৬ নভেম্বর সোমবার রাত সাড়ে ১২টার দিকে শিকারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অন্তত ২০ যাত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

Shamol Bangla Ads

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি শাহ কামাল বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ফাইয়াজ এন্ড তাজ নামের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ নগরীর শিকারীকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে।এদিকে বাসটি মহাসড়কের ডিভাইডারে উঠে সেখানে থাকা বিলবোর্ডের পিলারে ধাক্কা খায়। এতে বিলবোর্ডটি ভেঙে পড়ে এবং বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন ও ময়মনসিংহ মেডিকেলে আরও একজনের মৃত্যু হয়।

Shamol Bangla Ads

খবর পেয়ে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পৌঁছে গুরুতর আহত ১৫ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে আরও দুইজন মারা যায়। দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

Need Ads