ads

মঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন পুলিশের আরও ১৪০ কর্মকর্তা

খবর টি পড়েছেন : ৩৫৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন পুলিশের আরও ১৪০ কর্মকর্তা। তাদের সুপারনিউমারিতে গ্রেড-৪ এ পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে সোমবার (৬ নভেম্বর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন পুলিশের ১২ কর্মকর্তা।

Shamol Bangla Ads

সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হলেও বিষয়টি মঙ্গলবার (৭ নভেম্বর) জানা যায়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুবর রহমান শেখ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পত্রে উল্লিখিত সব আনুষ্ঠানিকতা পালন শেষে সৃষ্ট ১৪০টি সুপারনিউমারারি পদের বিপরীতে উপরোক্ত কর্মকর্তাদের বর্ণিত পদোন্নতি প্রদান করা হলো।

Shamol Bangla Ads

যে সব কর্মকর্তা মিশন, শিক্ষাছুটি/প্রেষণ ও লিয়েনে কর্মরত আছেন সে সব কর্মকর্তা মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে এবং প্রকৃত যোগদানের তারিখের আগে কোনো আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।

এতে আরও বলা হয়েছে, পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদশূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং পদ সৃজনের তারিখ থেকে ১৪০টি সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৪ দিনে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আলু এলো ১১১০… পরবর্তী সংবাদ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা চূড়ান্ত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads