ads

মঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণতান্ত্রিক রাজনীতিতে সংঘাতের জায়গা নেই: পিটার হাস

খবর টি পড়েছেন : ৩৪৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গণতান্ত্রিক রাজনীতিতে সংঘাতের জায়গা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছেন, ‘আমি আশা করি, সব পক্ষ শর্তহীন একটি সংলাপের দিকে এগিয়ে যাবে, যাতে উদ্বেগ কমে এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারে।’ মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পিটার হাস।

Shamol Bangla Ads

পিটার হাস বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনকালে স্বচ্ছ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে, যাতে আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, সাধারণত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া ভোট গ্রহণের অনেক আগে থেকে শুরু হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজ, ভোটার, গণমাধ্যম ও নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে হয়।

Shamol Bangla Ads

যদি সংঘাত হয়, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার খর্ব হয়, ইন্টারনেট এক্সেস না থাকে। তাহলে অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে বলেও মন্তব্য করেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্পষ্ট করে বলতে চাই, নির্ধারিত সময়ে অবশ্যই নির্বাচন… পরবর্তী সংবাদ কারও চোখ রাঙানিতে নির্বাচন থেমে থাকবে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads