ads

শনিবার , ২১ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংসদের শেষ অধিবেশন বসছে রবিবার

খবর টি পড়েছেন : ৩২০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামীকাল (২২ অক্টোবর)। সাধারণ নির্বাচনের আগে এটি বর্তমান সংসদের শেষ অধিবেশন হতে পারে বলে জানা গেছে। রবিবার বিকেল ৪টায় অধিবেশন শুরু হবে।

Shamol Bangla Ads

এর আগে, ৫ অক্টোবর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতা অনুসারে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন আহ্বান করেন। গত ১৪ সেপ্টেম্বর বর্তমান সংসদের ২৪তম অধিবেশন নয়টি বৈঠকের পর শেষ করা হয়।

সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। তাই সাধারণত ২ মাসের মধ্যে একবার অধিবেশন ডাকা হয়। তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়।

Shamol Bangla Ads

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এ বছরের ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রস্তুতিও চলছে।

২০২৪ সালের ১৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। ২০১৯ সালের ৩০ জানুয়ারি প্রথম অধিবেশন বসেছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডেঙ্গুতে আরও ২০ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৮৯ পরবর্তী সংবাদ সাবেক উপমন্ত্রী ফখরুল ইসলাম মুন্সী আর নেই

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads