ads

বৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৫০ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৪১৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সেতুর উদ্বোধন ঘোষণা করেন।

Shamol Bangla Ads

১৫০ সেতুর পাশাপাশি ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের মাধ্যমে নির্মিত ১৪টি ওভারপাস, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ মিরপুর ভেহিকল ইন্সপেকশন সেন্টার, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ডিটিসিএ নবনির্মিত ভবন, ময়মনসিংহের কেওয়াটখালী ও রহমতপুর সেতুর নির্মাণকাজ, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সড়ক দুর্ঘটনা রোধে বাস-ট্রাক চালকদেরকে রাস্তায় প্রতিযোগিতা বন্ধ করতে হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যকালে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এ জন্য তাদেরকে মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ দিতে হবে।’

Shamol Bangla Ads

চালকের বিশ্রামের দিকে নজর দিতে মালিকদেরকে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটানা গাড়ি না চালিয়ে বিশ্রাম নিতে হবে। গাড়ি চালাতে তেল-পেট্রল লাগে। যিনি গাড়িটা চালাবেন তারও তো তেল-পেট্রল ঠিক থাকতে হবে। তারও কিন্তু শরীর। মাথা যেন ঠিক থাকে সেদিকে নজর রাখতে হবে।’

এ সময় প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান। তিনি বলেন, পরিবার হারানোর বেদনা আমার মতো আর তো কেউ জানে না। দেশকে আরও উন্নত করাই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে আছে : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ নির্বাচনে ৪ জন বিশেষজ্ঞ পাঠাবে ইইউ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads