ads

সোমবার , ১৬ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এসএসসির ফরম পূরণ শুরু ৩০ অক্টোবর

খবর টি পড়েছেন : ৫৪৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ৩০ অক্টোবর, যা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। অনলাইনে ফি জমা দেওয়া যাবে ৮ নভেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফিসহ অনলাইনে ফরম পূরণ চলবে ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। বিলম্ব ফিসহ ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ১৪ নভেম্বর পর্যন্ত।
১৫ অক্টোবর রবিবার ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ২৬ অক্টোবরের মধ্যে নির্বাচনী পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর বোর্ড ও কেন্দ্র ফি’সহ বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণে ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১৪০ টাকা। ব্যবসায় শিক্ষা বিভাগ ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২০ টাকা।

এতে বলা হয়, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে ২০২৩ সালে এক থেকে চার বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা ২০২৪ সালের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৯ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠান প্রধান বরাবর আবেদন করতে পারবে। শিক্ষার্থীদের তথ্যসহ সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে ২৯ অক্টোবর প্রকাশ করা হবে।

Shamol Bangla Ads

এতে আরও বলা হয়, সম্ভাব্য তালিকা থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনলাইন ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর পরীক্ষার্থী প্রতি নির্ধারিত ফি সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশের নির্বাচনে জাপান নাক গলাবে না: জাপানি রাষ্ট্রদূত পরবর্তী সংবাদ বন্ধু রাষ্ট্র কে কি বললো তাতে কিছু যায়…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads