ads

রবিবার , ১৫ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী : ইসি আলমগীর

খবর টি পড়েছেন : ৪৩৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। নির্বাচনে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। ১৫ অক্টোবর রবিবার রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি এ কথা জানান।

Shamol Bangla Ads

ইসি আলমগীর বলেন, সেনাবাহিনী তো আমাদের আগের সবগুলো জাতীয় নির্বাচনেই মোতায়েন হয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না, সেটিই তিনি (প্রধান নির্বাচন কমিশনার) বলেছেন।

তিনি বলেন, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছিল। সে সময় ৩৮৯টি উপজেলায় সেনাবাহিনীর ৪১৪ প্লাটুন এবং ১৮টি উপজেলায় নৌবাহিনীর ৪৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছিল। ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনেও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সশস্ত্র বাহিনীর ৫০ হাজার সদস্য নিয়োজিত ছিল।

Shamol Bangla Ads

এই কমিশনার বলেন, বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার আইনের অধীনে এর আগের দুই নির্বাচনে সশস্ত্র বাহিনীকে নামানো হয়েছিল। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে সশস্ত্র বাহিনীকে নিয়োজিত করা হয়েছিল। তবে ২০০৯ সালে আইন সংশোধন করে সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞা থেকে আলাদা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অক্টোবরের ১৩ দিনে রেমিট্যান্স এলো ৭৮ কোটি ডলার পরবর্তী সংবাদ বিদেশিদের কাছে তো আমরা যাই না, তারা আসে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads