ads

শনিবার , ১৪ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে : ডিসি-এসপিদের সিইসি

খবর টি পড়েছেন : ৪৬৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, নির্বাচন জনগণের কাছ গ্রহণযোগ্য হতে হবে। গ্রহণযোগ্য হওয়ার অর্থ নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আমার অনুরোধ থাকবে আমার কমিশনে যারা কর্মকর্তা রয়েছেন ও আপনেরা যারা আছেন সকলকে এই চেষ্টাটা করতে হবে। অত্যন্ত দক্ষতার সঙ্গে জনগণের কাছে নির্বাচনটা সুষ্ঠু করতে হবে। তিনি শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটটে ৩৩ জেলার ডিসি-এসপিদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ।

Shamol Bangla Ads

তিনি বলেন, জনগণকেও দেখতে হবে যে নির্বাচনে ফেয়ারনেস ছিল। জনগণকে দেখতে হবে ভোটাররা নির্বিগ্নে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারে। ভোটাররা প্রবেশ করে তারা ভোটারধিকার প্রয়োগ করতে পেরেছে। এটুকুই যদি আমরা সকলে মিলে দেখাতে পারি তাহলেই নির্বাচনে একটা বড় সফলতা আমি যদি আপেক্ষিক অর্থে বলি অর্জিত হয়ে যাবে।

তিনি আরো বলেন, নির্বাচনের সময় খুব ঘনিয়ে এসেছে। এতে কোন সংশয় নেই। নির্বাচন আয়োজনটা একটা কঠিন কর্মযজ্ঞ। খুব সহজ নয়। চাহিলাম আর হয়ে গেলো বিষয়টি এমন নয়। এখানে কিন্তু আপনাদের রাতদিন উদয়াস্ত পরিশ্রম করতে হবে। সিডিউল ঘোষণার পর পর অনেকটা ঘুমনি ধারা হয়ে যাবে। যেহেতু এ দায়িত্ব আপনাদের ও আমাদের উপর অর্পিত হয়েছে সেহেতু আমাদেরকে নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্বটা পালন করতে হবে।

Shamol Bangla Ads

কাজী হাবিবুল আওয়াল বলেন, আমরা আমাদের সময়কালে প্রায় ১ হাজার ২শ নির্বাচন করেছি। সেখানে আমরা প্রশাসন এবং আপনাদের আইনশৃংখলা বাহিনীর যে সহযোগিতা পেয়েছি তা প্রশংসনীয়। আমরা এ জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের দৃঢ় প্রত্যাশা থাকবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা রাষ্ট্রের কর্মচারী হিসেবে দলীয় চিন্তাভাবনার উর্দ্ধে থেকে পক্ষপাতহিন দৃষ্টিভঙ্গি নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করতে সমর্থ হবেন। আপনাদের সহায়তায় ও গুরুত্বপূর্ণ ভূমিকায় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষিত হবে। কোন অঘটন ঘটবে না। সহিংসতা হবে না। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ঢাকা পরবর্তী সংবাদ ‘মুজিব’ সিনেমার কলাকুশলীদের নিয়ে প্রধানমন্ত্রীর নৈশভোজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads