ads

বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিটার হাসের মুরুব্বিদের সঙ্গে কথা হয়ে গেছে: ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ৫৬৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নাম উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পিটার হাস ভিসা নীতি দেবেন, নিষেধাজ্ঞা দেবেন। কিন্তু পিটার হাসের মুরুব্বিদের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক শান্তি ও উন্নয়ন সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশ আয়োজন করে। ওবায়দুল কাদের বলেন, আমেরিকার মুরুব্বি আর উচ্চপর্যায়ের সঙ্গে তলে তলে সব কথাবার্তা শেষ। এখন পিটার হাস আর কী করবেন?

তিনি বলেন, আর কারো কাছে পাত্তা না পেয়ে বিএনপি এখন ক্ষমতার জন্য আমেরিকার পেছনে ঘুরছে। বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠে পিটার হাসের কাছে ছুটে যান। দুপুরের খাবারের সময়ও পিটার হাসের বাসায় যান।

Shamol Bangla Ads

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন নিয়ে বিএনপিকে আর কোনো খেলা আমরা খেলতে দেব না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে কাদের বলেন, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে লাভ নেই। দিল্লি বহু দূর, ক্ষমতা বহু দূর। ক্ষমতায় যাওয়ার পথ বিএনপি নিজেই বন্ধ করে দিয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অপ্রয়োজনীয় সিজার বন্ধের নীতিমালাকে আইনের অংশ ঘোষণা হাইকোর্টের পরবর্তী সংবাদ প্রাথমিকে শিক্ষক নিয়োগ : ৩ বিভাগে লিখিত পরীক্ষার…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads