ads

সোমবার , ৯ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদেও বসবে প্রশাসক : সংশোধিত আইন অনুমোদন

খবর টি পড়েছেন : ৫৭৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পৌরসভা ও জেলা পরিষদের মত মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদেও (ইউপি) প্রশাসক বসানো যাবে- এমন বিধান রেখে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ৯ অক্টোবর সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

Shamol Bangla Ads

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। সংশোধিত খসড়া আইন অনুযায়ী, ‘ইউনিয়ন পরিষদ সচিব’র পদবি বদলে হচ্ছে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলে নতুন চেয়ারম্যান না পাওয়া পর্যন্ত সরকার প্রশাসক নিয়োগ করতে পারবে, আইনে এমন বিধান যুক্ত করা হয়েছে। তিনি বলেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা ভাতা পান। কিন্তু তারা যখন দায়িত্বে থাকেন না তখন ভাতা পাবেন কি না আইনে তা স্পষ্টভাবে বলা ছিল না। সংশোধন করা আইনে বলা হয়েছে, যখন তারা দায়িত্বে থাকবেন না তখন ভাতা পাবেন না।

Shamol Bangla Ads

সংশোধিত আইন অনুযায়ী, এতদিন গেজেট জারির ৩০ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদের কার্যভার গ্রহণ করতে হতো। এখন থেকে শপথের পরে ১০ কার্যদিবসের মধ্যে প্রথম সভা করতে হবে বলে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

মাহবুব হোসেন আরও বলেন, নতুন আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদ সচিবের পদ পরিবর্তন করে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচনের আগে নতুন করে কোনো নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই… পরবর্তী সংবাদ বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্য ৩০০ বিলিয়ন ডলার :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads