ads

সোমবার , ২ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মার্কিন ভিসা নীতি নিয়ে পুলিশের কোনো চিন্তা নেই: নবনিযুক্ত ডিএমপি কমিশনার

খবর টি পড়েছেন : ৩৮৩
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে পুলিশের কোনো চিন্তা নেই বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ‘মিট দ্যা প্রেস’-এ তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

হাবিবুর রহমান বলেন, ‘আমি নির্ভয়ে নির্বিঘ্নে বলতে চাই। একটি দেশের ভিসা নীতি কী হবে সেটি তাদের বিষয়। এটি নিয়ে বাংলাদেশ পুলিশের কারো চিন্তা করার কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। আমাদের সদ্য বিদায়ী প্রধান বিচারপতি বলেছেন, “আমি কোনো দিন…একটি দেশের নাম উল্লেখ করে বলেছেন, আমি কোনো দিন ওই দেশে যাইও নাই, আমার যাওয়ার ইচ্ছাও নেই।” উনি প্রধান বিচারপতি ছিলেন।’

আমেরিকার ভিসা নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাবিবুর রহমান আরও বলেন, ‘আমি যোগদান করে আমার পুলিশের ভেতরে এ রকম কোনো কিছু চিন্তার বিষয় দেখি নাই। এটি একটি পর্যায়ের ব্যবস্থা। এটি কিন্তু সংগঠন পর্যায়ের কোনো ব্যবস্থা নয়। সংগঠন হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময়ই ঢাকাবাসীর জন্য এবং ঢাকার জনগণের জন্য, নিরাপদ ঢাকা করার জন্য যত কিছু করা হচ্ছে। তারা (পুলিশ) এগুলো নিয়ে কোনো চিন্তা করে বলে আমি মনে করি না।’

Shamol Bangla Ads

বিএনপি ঘোষণা দিয়েছে সমাবেশ করতে এখন থেকে তারা কোনো অনুমতি নেবে না। এই ক্ষেত্রে আপনারা কী করবেন— এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘আমি যতটুকু জানি আজকেও বিএনপির একটা সমাবেশ আছে ৷ তারা তো সব ধরনের নিয়ম মেনে, অনুমতি নিয়ে সমাবেশ করছে ৷ আর যদি কেউ অনুমতি না নেয়, তাহলে ডিএমপির অধ্যাদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সাম্প্রতিক সময়ে ঘটা এডিসি হারুনকাণ্ডের বিষয়টি তুলে ধরেন সাংবাদিকেরা ৷ এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি শৃঙ্খল বাহিনী। বাহিনীর যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনের মধ্যে চলে এবং চলবে। ঘটনা সংঘটিত হওয়ার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। সেই কমিটির রেজাল্টের ওপর ভিত্তি করে পুলিশের পক্ষ থেকে অপরাধ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন, “যতটুকু অপরাধ করবে ঠিক ততটুকু শাস্তি দেওয়া হবে।” তার সঙ্গে সুর মিলিয়ে আমিও একই কথা বলতে চাই, যতটুকু অপরাধ করবে ঠিক ততটুকু শাস্তি দেওয়া হবে।’

সাধারণ মানুষকে তল্লাশির নামে পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়া, মামলা ছাড়া ধরে এনে টাকা-পয়সা আদায়ের অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডিএমপির কোনো সদস্য অপরাধে জড়ালে আপনি কি উদ্যোগ নেবেন—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘অপরাধী পুলিশ হোক আর পুলিশের বাবা, সে অপরাধী। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইন সংস্কার করা না হলে মামলার জট থেকে… পরবর্তী সংবাদ ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads