ads

শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ৩ শিশুর মৃত্যু

খবর টি পড়েছেন : ৪৭৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে মহাখালী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম বিশ্বাস ওই তথ্য নিশ্চিত করেন।

Shamol Bangla Ads

পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে জামালপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, ট্রেনে কাটা পড়ে প্রত্যেক শিশুর লাশ কয়েক টুকরা হয়ে যায়। তাদের সবার বয়স ১২-১৩ বছরের মধ্যে। ট্রেনে কাটা পড়ে নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে স্থানীয়রা জানিয়েছেন, নিহত ৩ জনই পথশিশু।

Shamol Bangla Ads

রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহত ৩ শিশু রেললাইন ধরে মহাখালী থেকে সৈনিক ক্লাবের দিকে যাচ্ছিল। এ সময় সৈনিক ক্লাব ও মহাখালীর মাঝামাঝি স্থানে তারা ট্রেনে কাটা পড়ে। ওসি ফেরদৌস আলম বিশ্বাস জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু পরবর্তী সংবাদ স্বাধীনতাবিরোধীরা যেন ক্ষমতায় আসতে না পারে: রাষ্ট্রপতি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads