ads

সোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংসদে এলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

খবর টি পড়েছেন : ৪৪০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাতীয় সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার মাগরিবের নামাজের বিরতির পর তিনি সংসদের ভিআইপি গ্যালারিতে বসে সংসদের অধিবেশন দেখেন।

Shamol Bangla Ads

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাবেক রাষ্ট্রপতির উপস্থিতির বিষয়টি জানান দেন। সোমবার বৈঠকে আইন প্রণয়ন কার্যক্রম চলাকালে আবদুল হামিদ সংসদের ভিআইপি গ্যালারিতে প্রবেশ করেন।

এ সময় জাতীয় পরিচয় নিবন্ধন আইন উত্থাপন কার্যক্রম চলছিল। আইনটি উত্থাপন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই স্পিকার সাবেক রাষ্ট্রপতির উপস্থিতি জানান দেন। তিনি বলেন, আমি আনন্দের সাথে জানাচ্ছি সাবেক রাষ্ট্রপতি জনাব মো. আবদুল হামিদ আজকের সংসদের বৈঠক প্রত্যক্ষ করছেন। সকল সংসদ সদস্যরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানান।

Shamol Bangla Ads

পরে অন্য একটি ইস্যুতে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, গত ৫৩ বছরের ইতিহাসে এই সংসদে যে ঘটনাটা আমরা প্রত্যক্ষ করলাম সেটা গণতন্ত্রের সৌন্দর্য। সংসদে নীরবে নিবৃতিতে একটি অভূতপূর্ব ঘটনা দেখলাম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৪ ও ১৮ সালের মতো আগামী নির্বাচনের ট্রেনও… পরবর্তী সংবাদ এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিতে সংসদে বিল উত্থাপন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads