ads

রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর: সিইসি

খবর টি পড়েছেন : ৫৭০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের চাওয়া অনুযায়ী সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালিত হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাহী কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আমরা বলেছি, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে ইসি বদ্ধপরিকর। তবে এ বিষয়ে পোলিং এজেন্টদের ভূমিকা অনস্বীকার্য। ক্রেডিবল (দায়বদ্ধ) নির্বাচন করতে চায় ইসি। ২৭ আগস্ট রবিবার দুপুরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

Shamol Bangla Ads

সিইসি বলেন, ব্রিটিশ হাইকমিশনার আমাদেরকে সাংবাদিক নীতিমালা ও নির্বাচনকালীন সাংবাদিকদের মোটরসাইকেলে চলাচলের বিষয়ে জানতে চেয়েছেন। মোটরসাইকেল ছাড়া তাদের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড কাভার করা কষ্টসাধ্য হতে পারে। তাই এটা আন্ডাররিভিউ করছি, এটা পরিবর্তন করবো। কাজী হাবিবুল আউয়াল বলেন, তিনি আশাবাদী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক হবে। তিনি অতিরিক্ত যেটা বলেছেন নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়। আমরাও আমাদের তরফ থেকে তা জানাতে পেরেছি।

অপরদিকে সারাহ কুক বলেন, আমরা স্বাধীন, শক্তিশালী প্রতিষ্ঠান, গণমাধ্যম, সুশীল সমাজ এবং নিরপেক্ষ পর্যবেক্ষকের ভূমিকা নিয়ে আলোচনা করেছি। প্রধান নির্বাচন কমিশনার এবং তার দলের সঙ্গে আমার এটি প্রথম সৌজন্য সাক্ষাৎ। গঠনমূলক আলোচনা হয়েছে।তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে। যাতে বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে।

Shamol Bangla Ads

এ সময় সারাহ কুকের সঙ্গে হাইকমিশনের দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। চলতি বছর এপ্রিলের শেষে দায়িত্ব নেওয়ার পরে এটিই সিইসির সঙ্গে কুকের প্রথম সাক্ষাৎ। আর সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খাদ্য রপ্তানিতে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী পরবর্তী সংবাদ বিএনপির নির্বাচন বর্জনের হুমকিতে কিছু আসে­-যায় না :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads