ads

শনিবার , ২৬ আগস্ট ২০২৩ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তৃতীয় শ্রেণিপড়ুয়া ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৬, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় চাঞ্চল্যকর তৃতীয় শ্রেণিপড়ুয়া এক শিশুকে ধর্ষণ মামলার আসামি মোশারফ (৩০)কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ২৫ আগস্ট শুক্রবার রাতে রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকার চালাবন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোশারফ উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম মানিককুড়া গ্রামের মৃত ফজল হকের ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

র‌্যাব জানায়, গত ১৯ আগস্ট শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পশ্চিম মানিককুড়া গ্রামের দিনমজুর পরিবারের মেয়ে ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী একই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মো. মোশারফ হোসেনের বসতবাড়িতে তার মেয়ের সাথে খেলাধূলা করছিল। মোশারফ হোসেনের মেয়ে খেলা শেষে তাদের ঘরে চলে গেলে এবং তার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লে মোশারফ ভিকটিম শিশুকে প্রলোভন দেখিয়ে তার গোয়াল ঘরে নিয়ে যায়।

ওই গোয়ালঘরে আগে থেকেই উৎ পেতে থাকা ঝিনাইগাতী সদরের আব্দুস সামাদের ছেলে আরাফাত ফয়সাল ভিকটিমকে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম শিশু কান্না-কাটি ও চিৎকার করলে ভয়-ভীতি দেখিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং ঘটনাটি গোপন রাখে। পরবর্তীতে ভিকটিম অসুস্থবোধ করলে কোন কিছু বলতে না চাইলেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধর্ষণের ঘটনা পরিবারকে জানায়। পরবর্তীতে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় ফাকরাবাদ গ্রামের এক নার্সের কাছে চিকিৎসা নেয়। এদিকে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে মোশারফ হোসেনের নেতৃত্বে কিছু লোক ভিকটিমের পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়।

Shamol Bangla Ads

ওই অবস্থায় ভিকটিমের চাচা ৯৯৯ এর মাধ্যমে ঝিনাইগাতী থানা পুলিশকে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করে আরাফাত ফয়সালকে গ্রেফতার করে এবং ভিকটিমের বাবা থানায় অভিযোগ দায়ের করেন। একইসাথে ভিকটিমকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা গুরুতর দেখে শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন। ওই ঘটনার পর থেকে আসামি মোশারফ গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।

পরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এবং র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার যৌথ অভিযানে ২৫ আগস্ট শুক্রবার রাত ৯টার দিকে ঢাকার দক্ষিণখান থানার চালাবন এলাকা থেকে শিশু ধর্ষণের মোশারফ হোসেনকে গ্রেফতার করে ঝিনাইগাতী থানায় সোর্পদ করে।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃত মোশাররফকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভুইয়া বলেন, গ্রেফতার মোশারফকে শনিবার দুপুরে শেরপুরের আদালতে সোর্পদ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!