ads

শনিবার , ২৬ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমরা দেশের মানুষের পক্ষে: জাকের পার্টির চেয়ারম্যান

খবর টি পড়েছেন : ৫২৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, জাকের পার্টির কাছে নীতিনৈতিকতা আগে। আমরা নৈতিকতার পথ ধরে ক্ষমতায় যেতে চাই। ইতোমধ্যে আমরা ২ হাজার ৬১৫ প্রার্থী জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য তৈরি করে রেখেছি। বিজয় আমাদের সুনিশ্চিত, ইনশাআল্লাহ। ২৫ আগস্ট শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাকের পার্টির চতুর্থ জাতীয় কাউন্সিলে ওইসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। বড় ২টি দল পরস্পর সংঘাতমুখী। একদল আরেক দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়। এটা গণতান্ত্রিক নীতি নয়। ওই ২টি বড় দলের কারণে গণতন্ত্র বারবার মুখ থুবড়ে পড়েছে। আমি ১৪ দলেও নেই, ৩৬ দলেও নেই। আমরা দেশের মানুষের পক্ষে।

তিনি বলেন, ‘উন্নয়ন এক জিনিস আর গণতন্ত্র এক জিনিস। মানুষ উন্নয়ন যেমন চায়, তার চেয়ে বেশি চায় গণতান্ত্রিক অধিকার, মুক্তচিন্তার স্বাধীনতা। মানুষ সব জায়গায় এখন ভয়ে ভয়ে কথা বলে। এ জন্য জনগণ সন্তুষ্ট নয়। জনগণ আগে শান্তিপূর্ণ ভোট দিতে চায়, তারপর উন্নয়ন চায়।’

Shamol Bangla Ads

উদ্বোধনী মহাসমাবেশে বক্তব্য রাখেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার ও কেন্দ্রীয় নেতারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতিসংঘ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়: ওবায়দুল কাদের পরবর্তী সংবাদ ব্রিকসে পর্যায়ক্রমে অন্যদেরও নেওয়া হবে: তথ্যমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads