ads

বৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসির নিবন্ধন পেল বিএসপি ও বিএনএম

খবর টি পড়েছেন : ৪৬২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

Shamol Bangla Ads

সূত্র জানায়, ইতিমধ্যে এই দল দুটিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন গেজেট প্রকাশ করার প্রক্রিয়া চলছে। এই দল দুটি নিয়ে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বেড়ে এখন ৪৪টিতে দাঁড়াল।

এর আগে গত ১৬ জুলাই ইসির সচিব মো. জাহাংগীর আলম জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নামের দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

Shamol Bangla Ads

জাহাংগীর আলম বলেন, ‘দলগুলোর দেওয়া তথ্য ধাপে ধাপে যাচাই-বাছাই করা হয়েছে। মাঠ পর্যায়ে অফিস থাকার কথা, কমিটি থাকার কথা, জনবল থাকার কথা—এগুলো সব একবার যাচাই করেছি। পুনরায় যাচাই করে এই দুটি দলের আইন অনুযায়ী সবকিছু থাকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপরই চূড়ান্ত হবে যে কারা কারা নিবন্ধন পাবে।’

বাকি দলগুলো যে তথ্য দিয়েছে, মাঠ পর্যায়ে যাচাই করে গরমিল পাওয়ায় তাদের আবেদন বাতিল করা হয়েছে বলেও জানান সচিব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একাদশে ভর্তির আবেদন শুরু পরবর্তী সংবাদ ডেঙ্গুতে এক দিনেই হাসপাতালে ভর্তি ২৯৫৯, মৃত্যু ১২

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads