ads

বুধবার , ৯ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শুক্রবার ঢাকায় বিএনপির গণমিছিল

খবর টি পড়েছেন : ৫৭৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী শুক্রবার রাজধানীতে গণমিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, যুগপৎভাবে এই কর্মসূচি পালন হবে। কর্মসূচি পালনে পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি।

Shamol Bangla Ads

মির্জা ফখরুল বলেন, ‘আগামী ১১ আগস্ট শুক্রবার জুমার নামাজের পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে দুটি গণমিছিল হবে। এক দফার দাবিতে এই গণমিছিল অনুষ্ঠিত হবে। আশা করি, এই গণমিছিল কর্মসূচিতে সরকার কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না। যদি বাধাপ্রদান করে তার দায় সরকারকেই বহন করতে হবে। এটা যুগপৎ কর্মসূচি, অন্যান্য দলও তাদের অবস্থান থেকে একই কর্মসূচি করবে।’

পুলিশের অনুমতির বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো অনুমতির বিষয় নেই।’

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সোয়া ২ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক পরবর্তী সংবাদ গ্যাসভিত্তিক ৩ বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়ল ৫ বছর

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads