ads

বুধবার , ৯ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নভেম্বরের যেকোনো দিন জাতীয় নির্বাচনের তফসিল

খবর টি পড়েছেন : ৫২২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের যেকোনো দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

Shamol Bangla Ads

আনিছুর রহমান বলেন, ‘আমরা নির্বাচনব্যবস্থা সহজ করার জন্য একটি অ্যাপস তৈরি করছি। এটি সংসদ নির্বাচনের আগেই চালু করতে চাই। আশা করি এটি আগামী নভেম্বরে চালু করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, ‘আমরা সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় হাতে রেখে তফসিল ঘোষণা করে থাকি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এই সময় ধরে যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে।’

Shamol Bangla Ads

আইন সংশোধনের জন্য পর্যাপ্ত সময় না থাকার কারণে আগামী সংসদ নির্বাচনে অনলাইন ও অফলাইন দুইভাবেই মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে বলেও জানান তিনি।

আনিছুর রহমান আরো জানান, দুর্গম ও দ্বীপাঞ্চল ছাড়া যেসব জায়গায় যোগাযোগব্যবস্থা ভালো সেখানে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।

সংলাপের জন্য রাজনৈতিক দলগুলোকে আর ডাকা হবে কি না, জানতে চাইলে আনিছুর রহমান বলেন, ‘না, আমরা আর ডাকব না। আমরা ডেকেছিলাম, তারা সাড়া দেয়নি। রাজনৈতিক বিষয়গুলো রাজনীতিবিদদের হাতেই থাকুক।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ বান্দরবানে পাহাড় ধসে, ঢলে ভেসে নিহত ৫ :… পরবর্তী সংবাদ সোয়া ২ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads