ads

রবিবার , ২৩ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংবিধান-তত্ত্বাবধায়ক বুঝি না, সুষ্ঠু নির্বাচন চাই: জি এম কাদের

খবর টি পড়েছেন : ৫৮১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, সংবিধান-তত্ত্বাবধায়ক সরকার বুঝি না, সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ ও নিরপেক্ষ ভোটের জন্য নির্বাচন ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিতে চাই। সকল দলের কাছ থেকে ফর্মুলা নিয়ে এ বিষয়ে আলোচনা হতে পারে। ২৩ জুলাই রবিবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে জি এম কাদের এসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, সরকার গণতান্ত্রিক ধারা ধ্বংস করে একনায়কতন্ত্র চালু করেছে। আগামী নির্বাচনও যদি এভাবে হয়, তাহলে রাজনীতি থাকবে না। এক নেতার একদলীয় শাসন চিরস্থায়ী হবে।

জি এম কাদেরের অভিযোগ, আওয়ামী লীগ জাপায় বিভক্তি সৃষ্টি করেছে। তিনি বলেন, ২০১৪ সালের পর আওয়ামী লীগ জাপায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছে। এতে জাপা দুর্বল হয়েছে। এ অবস্থা থেকে বের হতে চাই।

Shamol Bangla Ads

‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে’ আওয়ামী লীগের এমন বক্তব্যের জবাবে জি এম কাদের বলেন, ১৯৯৬ সালে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চিরস্থায়ী করতে হবে।’ ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান অনুযায়ী হলেও বিএনপি নির্বাচনকে কলুষিত করতে চেয়েছিল। এরপর ওয়ান-ইলেভেনে যে সরকার গঠিত হয়, তা সংবিধান অনুযায়ী হয়নি। এখনও বৈধতা পায়নি। তবে জনগণ যে নির্বাচনকে বৈধ মনে করে, সেটিই বৈধ। সংবিধানের দোহাই দিয়ে লাভ নেই।

টাঙ্গাইল জেলা জাপার সভাপতি আব্দুস সালাম চাকলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ সময় লিয়াকত আলীর নেতৃত্বে শতাধিক ব্যক্তি জি এম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান রাষ্ট্রপতির পরবর্তী সংবাদ সরকার কখনো ইন্টারনেট নিয়ন্ত্রণ করে না : তথ্যমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads