ads

বুধবার , ১৯ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এসএসসির ফল প্রকাশ ২৮ জুলাই

খবর টি পড়েছেন : ৬০৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৮ জুলাই (শুক্রবার) প্রকাশ করা হবে। ১৯ জুলাই বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার ওই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সম্মতি অনুযায়ী আগামী ২৮ জুলাই ফল প্রকাশ করা হবে। আমরা ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠিয়েছিলাম। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৮ জুলাই ফল প্রকাশের জন্য সময় দিয়ে সম্মতি দিয়েছে। তাই সেদিনই ফল প্রকাশ করা হবে।

তপন কুমার সরকার বলেন, ৩০ জুলাই এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। সাধারণত দুই মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। এবারও এর ব্যত্যয় ঘটবে না। রীতি অনুযায়ী ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এজন্য প্রধানমন্ত্রীর সময় অনুমতি চাওয়া হয়। ‌তাই প্রধানমন্ত্রী যে সময় দিয়েছেন সেই তারিখে ফল প্রকাশ করতে হবে।
জানা গেছে, শুক্রবার ফল প্রকাশের নজির নেই। তবে অতীতে শনিবার ফল প্রকাশিত হয়েছে।

Shamol Bangla Ads

গত ৩০ এপ্রিল থেকে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৮ মে। এবার এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা কারিগরি বোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়: শিক্ষামন্ত্রী পরবর্তী সংবাদ মানবতাবিরোধী অপরাধে পিরোজপুরে ৪জনের মৃত্যুদণ্ড

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads