ads

রবিবার , ১৬ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদের ৫১ কর্মকর্তার রদবদল

খবর টি পড়েছেন : ৭০৭
পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদের ৫১ কর্মকর্তার রদবদল
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

বাংলাদেশ পুলিশের বড় পদে ব্যাপক রদবদল আনা হয়েছে। পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৬ কর্মকর্তা ও অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদমর্যাদার ৩৫ জনকে বদলি করা হয়েছে। ১৬ জুলাই রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত বিপ্লব বিজয় তালুকদারকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার পদে এবং হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মোজাম্মেল হককে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। ওই পদে থাকা যথাক্রমে মো. আনিসুর রহমানকে রাজশাহীর এবং মো. মাসুদুর রহমান ভুঞাকে হাইওয়ে পুলিশের ডিআইজি করা হয়েছে।

আর রাজশাহীর ডিআইজি মো. আব্দুল বাতেনকে রংপুরে, ওখানে থাকা মোহা. আব্দুল আলীম মাহমুদকে অ্যান্টি টেররিজম ইউনিটে এবং বরিশালের ডিআইজি এস এম আক্তারুজ্জামানকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন থেকে মো. জামিল হাসান বরিশালের ডিআইজি হয়েছেন। এ ছাড়া টুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

Shamol Bangla Ads

মোট ১৬ জনের মধ্যে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত সিআইডিতে থাকা এ কে এম নাহিদুল ইসলাম, বিশেষ শাখায় (এসবি) মো. মনিরুজ্জামানকে একই বিভাগে পদায়ন করা হয়েছে। বিশেষ শাখা থেকে রখফার সুলতানা খানমকে সারদা পুলিশ একাডেমিতে, ডিএমপি থেকে মো. জাকির হোসেন খানকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে, সদর দপ্তর থেকে মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে পদায়ন করা হয়েছে। এ ছাড়া পুলিশ ট্রেনিং সেন্টার ঢাকা ও টাঙ্গাইলের দুই ডিআইজির পদ অদলবদল হয়েছে। মো. নজরুল ইসলাম টাঙ্গাইলে এবং মো. ময়নুল ইসলাম ঢাকায় কমান্ড্যান্ট পদে বদলি হয়েছেন।

আলাদা প্রজ্ঞাপনে ৩৫ জন অতিরিক্ত ডিআইজিকে দেশে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা কর্মকর্তাদের মধ্যে- গাজীপুর মহানগরী পুলিশের অতিরিক্ত কমিশনার মো. দোলোয়ার হোসেনকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজ মারুফ হোসেন সরদারকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইদুর রহমান খানকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তীকে নৌ পুলিশে, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, রাজশাহী মহানগরী পুলিশের অতিরিক্ত কমিশনার মো. ফারুক হোসনকে পুলিশের বিশেষ শাখা এসবিতে, রাজশাহী মহানগরী পুলিশের অতিরিক্ত কমিশনার সামসুন নাহারকে পুলিশের বিশেষ শাখা এসবিতে, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানাকে পুলিশের বিশেষ শাখা এসবিতে এবং রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ এফ এম আনজুমান কালামকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়কে রংপুর রেঞ্জে, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিলকে পুলিশ সদরদপ্তরে, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ইকবালকে অধিনায়ক কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ হারুন অর রশীদকে সিলেট রেঞ্জে, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন রীনাকে হাইওয়ে পুলিশে, ডিএমপির যুগ্ম কমিশনার লিটন কুমার সাহাকে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি আবদুল মান্নান মিয়াকে চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিমকে অ্যান্টি টেররিজম ইউনিটে, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হেমায়েতুল ইসলামকে রাজশাহী মহানগরী পুলিশের অতিরিক্ত কমিশনার এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরীকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

এছাড়া পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. হাসানুজ্জামানকে খুলনা রেঞ্জে, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়াকে হাইওয়ে পুলিশে, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নরেশ চাকমাকে ট্যুরিস্ট পুলিশে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ফয়সল মাহমুদকে রাজশাহী রেঞ্জে, র‌্যাবের পরিচালক চৌধুরী মঞ্জুরুল কবিরকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদকে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট, রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট মো. আব্দুর রাজ্জাককে বগুড়া ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক, বগুড়া ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ আবু সায়েমকে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. মেহেদুল করিমকে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট এবং রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট এস এম আশরাফুজ্জামানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞাকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালক, বরিশাল মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুনকে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক, পুলিশের বিশেষ শাখা এসবির অতিরিক্ত ডিআইজি মোহা. আহমার উজ্জামান গাজীপুর মহানগরী পুলিশের অতিরিক্ত ডিআইজি, রাজশাহীর সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি মো. হামিদুল আলমকে বরিশাল মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট মো. রেজাউল করিমকে অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচনী ওয়াদা আমরা রক্ষা করি : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ দেশে বিদ্যুতচালিত ট্রেন চালানোর সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি সই

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads