ads

বৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৪

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৬, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ

গোপালগঞ্জ সদরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ৬ জুলাই বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পূর্ব মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মমিন (৪০)। তিনি রাজবাড়ীর কালুখালীর বোয়ালপাড়া গ্রামের গুলজার খানের ছেলে। আহতরা হলেন- মো. কামাল হোসেন (৪০), মোহাম্মাদ আলী শেখ (৬০) ও বায়েজিদ সিকদার (২৮)।

Shamol Bangla Ads

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আরিফুল হক। তিনি জানান, রোগীসহ চারজন একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের পূর্ব মিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। পরে নিহতদের মরদেহ পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয় ও আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ বলেন, সকাল ৭টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের পূর্ব মিয়াপাড়া এলাকায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, খুলনা থেকে চারজন রোগী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। ট্রাকটি ঢাকা থেকে একটি এক্সকাভেটর (ভেকু মেশিন) বোঝাই করে খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পূর্ব মিয়াপাড়া এলাকায় পৌঁছালে দুইটার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক মারা যান। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!