ads

বুধবার , ২১ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিসি ক্যামেরায় রাজশাহী ও সিলেট নির্বাচন পর্যবেক্ষণ করছে ইসি

খবর টি পড়েছেন : ৩৯৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সিসি ক্যামেরায় ঢাকায় বসে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন মিলনায়তনে অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরার মনিটরের মাধ্যমে দুই সিটির নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

Shamol Bangla Ads

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ১৫৫টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে। ভোটকেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ১ হাজার ৫৬০টি ক্লোজ সার্কিট ক্যামেরা। ভোট গ্রহণের দায়িত্বে আছেন ৩ হাজার ৬১৪ জন কর্মকর্তা। ইভিএম মেশিন রয়েছে ১ হাজার ৭৩০টি। অন্যদিকে, সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১৯০টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে। ১ হাজার ৭৪৭টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন মনিটরিং করা হচ্ছে।

নির্বাচন কমিশন মিলনায়তনে অস্থায়ী কন্ট্রোল রুমে ২৩টি ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। প্রতি ডিসপ্লে ১০ সেকেন্ড পরপর অটোরোটেড করে ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

Shamol Bangla Ads

বুধবার সকাল ৮টায় রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। দুই সিটির সব কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হচ্ছে। এর আগে গত ১২ জুন অনুষ্ঠিত বরিশাল ও খুলনা সিটি নির্বাচনে এবং ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনেও সব কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ সংবিধান অনুযায়ী ঠিক সময় নির্বাচন হবে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads