ঈদুল আজহার ছুটি একদিন বাড়লো। আগামী ২৭ জুন ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ও সিদ্ধান্ত নিলো মন্ত্রিসভা। ১৯ জুন সোমবার সকালে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিসভা বৈঠকে অংশ নেয়া একজন মন্ত্রী ছুটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। সচিবালয়ে উপস্থিত থাকা ওই মন্ত্রী ছুটি বাড়ানোর বিষয়টি জানান।
এতে করে এবার ঈদে আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
এরআগে গত মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছিলেন, ঈদের সময় মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারেন সেজন্য আমরা আগামী ২৭ জুন থেকে ছুটির সুপারিশ করেছি। ওই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিসভা।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।









