ads

শনিবার , ১৭ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গুতে এক দিনে মৃত্যু ৪, হাসপাতালে ৪৭৭

খবর টি পড়েছেন : ৫৩১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪০২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন মারা গেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

এতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯১১ জন এবং অন্যান্য বিভাগে ২২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৪ হাজার ৬০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

তাদের মধ্যে ঢাকায় ৩ হাজার ৫৭৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২৮ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ হাজার ৪৩২ জন। ঢাকায় ২ হাজার ৬৩৭ জন এবং ঢাকার বাইরে ৭৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Shamol Bangla Ads

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। মৌসুমের আগেই এত মৃত্যু এর আগে দেখেনি বাংলাদেশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতিসংঘকে দ্রুত শান্তিরক্ষী সরাতে বলল মালি, আছে দেড়… পরবর্তী সংবাদ হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads