ads

শুক্রবার , ৯ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী আরাফাত

খবর টি পড়েছেন : ৬০০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত। আগামী ১৭ জুলাই অনুষ্ঠেয় এই উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন তিনি।

Shamol Bangla Ads

শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় ঢাকা-১৭ আসনে মোহাম্মদ আলী আরাফাতকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। সভায় একইসঙ্গে নয়টি পৌরসভার মেয়র এবং ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মোট ২২ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এছাড়া নয়টি পৌরসভার মেয়র পদে ৭৮ জন এবং ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ১৫৮ জন দলীয় মনোনয়নপ্রত্যাশী হয়েছিলেন।

Shamol Bangla Ads

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামী ১৭ জুলাই। এই ভোট হবে ব্যালটে। গত ১৫ মে এই আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপির সাথে সংলাপের প্রয়োজন আছে বলে মনে করি… পরবর্তী সংবাদ কয়লা নিয়ে মোংলা বন্দরে চীনা জাহাজ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads