ads

শুক্রবার , ৯ জুন ২০২৩ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

মো. শাহ জামাল, জামালপুর
জুন ৯, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ

জামালপুরে ট্রাক ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকচালকসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। শুক্রবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আ. মজিদ, সোলায়মান হোসেন, সাহেদ আলী ও ইজিবাইকচালক জয়নাল আবেদীন। নিহতরা সবাই জামালপুর সদর উপজেলার ইটাইল কান্দাপাড়া গ্রামের বাসিন্দা। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, শুক্রবার সকালে জামালপুর সদর উপজেলার ইটাইল কান্দাপাড়া গ্রাম থেকে ৬ যাত্রী নিয়ে একটি ইজিবাইক শেরপুরের একটি মাজারে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মজিদ ও সোলায়মান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাহেদ আলী ও ইজিবাইকচালক জয়নাল আবেদীন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন হানিফ উদ্দিন, খলিলুর রহমান ও শফিকুল ইসলাম।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

Need Ads
error: কপি হবে না!