ads

বুধবার , ৭ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৮০ শতাংশ হজযাত্রীর ভিসা সম্পন্ন, লাল তালিকার শঙ্কামুক্ত বাংলাদেশ : ধর্ম মন্ত্রণালয়

খবর টি পড়েছেন : ৬২০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সৌদি আরবের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ৮০ শতাংশ হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। এর ফলে লাল তালিকাভুক্তের শঙ্কা থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। আজ বুধবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। ৮০ শতাংশ ভিসা সম্পন্ন করায় হজ এজেন্সিগুলোকে ধন্যবাদ জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র হজ উপলক্ষে বাংলাদেশের কোটা এক লাখ ২২ হাজার ৫৫৮ জন। বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভিসার হার ৮০ দশমিক ৬৩ শতাংশ। এতে বাংলাদেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এ জন্য এজেন্সিগুলোসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

এর আগে সৌদি সরকারের এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ৫ জুন সেখানকার বাংলাদেশের হজ অফিস ধর্ম মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠায়। ওই চিঠিতে জানানো হয়, সোমবার (৫ জুন) রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, আগামী ৭ জুনের মধ্যে ৮০ শতাংশ ভিসা সম্পন্ন করতে হবে। কয়েকটি দেশের ভিসা প্রাপ্তির সংখ্যা আনুপাতিক হারে কম বিধায় ৭ জুনের মধ্যে ভিসা ৮০ শতাংশ সম্পন্ন না হলে সংশ্লিষ্ট হজ অফিসকে লাল তালিকাভুক্ত করা হবে।

Shamol Bangla Ads

এসব কিছুর যাবতীয় দায়ভার সেসব হজ অফিসকে বহন করতে হবে। এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে ৮০ শতাংশ ভিসা প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে হজ কার্যক্রম পরিচালনাকারী হজ এজেন্সিগুলোকে জরুরি ভিত্তিতে সব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়ার অনুরোধ জানায় মক্কার বাংলাদেশের হজ অফিস।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। এরই মধ্যে ৬১ হাজার ১১১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমরাই মানুষের ভোটের অধিকারের সুরক্ষা দেব: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ১০ দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads