ads

বুধবার , ৭ জুন ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৪

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৭, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ণ

সিলেটের নাজিরবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৪ জন। এদের মধ্যে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আহত হয়েছেন অন্তত ১১ জন। তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

Shamol Bangla Ads

জানা গেছে, একটি বড় ট্রাক ও পিকআপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিরা সবাই নির্মাণশ্রমিক। ‌সিলেট নগরের আম্বরখানা থেকে অন্তত ৩০ জন শ্রমিক ঢালাইকাজের জন্য পিকআপ ভ্যানে করে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন। পথে দক্ষিণ সুরমার নাজিরবাজারে এ দুর্ঘটনা হয়।

এর আগে প্রাথমিক তথ্যে জানা যায়, দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। তবে বেলা সোয়া ১১টার দিকে পুলিশ জানায়, নিহতের সংখ্যা ১৪ জন। স্বজনদের মাধ্যমে নিহতদের নাম-পরিচয় জেনেছে পুলিশ।

Shamol Bangla Ads

সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানান, নিহত ১৪ জন হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার মো. সি‌জিল মিয়া (৫৫), এক‌লিম মিয়া (৫৫), হা‌রিছ মিয়া (৬৫), সৌরভ ‌মিয়া (২৭), সাজেদুর (৬০), বাদশা মিয়া (৩০), সাধু মিয়া (৫০), রশিদ মিয়া (৫০) ও মেহের (২৫); সুনামগঞ্জের শা‌ন্তিগঞ্জ উপজেলার শাহীন মিয়া (৪০), দুলাল মিয়া (২৬) ও আওলাদ হোসেন (৫০); হবিগঞ্জের চুনারুঘাটের আমিনা বেগম (৪৫) এবং নেত্রকোনা বারহাট্টার আওলাদ মিয়া (৪০)। মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহতদের পরিবারকে ২০ হাজার ও আহতদের পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!