ads

সোমবার , ৫ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পায়রা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ, বেড়েছে লোডশেডিং

খবর টি পড়েছেন : ৬০৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কয়লা শেষ হওয়ায় দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র পটুয়াখালীর পায়রায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পায়রা বিদ্যুৎকেন্দ্রের মালিক বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এম খুরশেদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

এর আগে গত ২৫ মে পায়রা বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় ৷ এই কেন্দ্র থেকে ১ হাজার ২৪৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত।

এদিকে, পায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ায় দেশের চলমান লোডশেডিং পরিস্থিতির আরও অবনতি হয়েছে ৷ খোদ রাজধানীতেই দফায় দফায় লোডশেডিং হচ্ছে ৷ দেশজুড়ে জ্যৈষ্ঠের প্রচণ্ড দাবদাহে বিদ্যুতের যাওয়া-আসা মানুষের জীবনযাপনকে দুর্বিষহ করে তুলেছে।

Shamol Bangla Ads

দেশে এখন বিদ্যুতের সর্বোচ্চ দৈনিক চাহিদা প্রায় ১৭ হাজার মেগাওয়াট। তবে প্রতিদিন সরবরাহ হচ্ছে ১২ থেকে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব পরিবেশ দিবস আজ পরবর্তী সংবাদ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে আ. লীগ সরকার…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads