ads

শনিবার , ৩ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে সরকারের মাথাব্যথা নেই : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৪৮১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ও নিষেধাজ্ঞার আশঙ্কা নিয়ে তার সরকারের কোনো মাথাব্যথা নেই বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কে আমাদের ভিসা দেবে না, আর কে নিষেধাজ্ঞা দেবে- সেটা নিয়ে মাথাব্যথা করে কোনো লাভ নেই। ২০ ঘণ্টা প্লেনে ভ্রমণ করে আর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ওই আমেরিকা না গেলে কিচ্ছু আসে যায় না। আমরা নিজের পায়ে চলব, নিজের দেশকে গড়ে তুলব। কারও মুখাপেক্ষী হয়ে নয়।’ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বাজেট বাস্তবায়নের সক্ষমতা আছে বলেই সরকার বাজেট দিয়েছে। যারা এর সমালোচনা করছেন, তারা এটা প্রতি বছরই করেন এবং করতেই থাকবেন। আওয়ামী লীগ সরকার তার কাজ করেই যাবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন। জনগণের স্বার্থে এই সংগঠন গড়ে উঠেছে। এই সংগঠনকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না। আওয়ামী লীগ যেসব কাজ করে, সব পরিকল্পিতভাবে করে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘কেবল আওয়ামী লীগ ক্ষমতায় এলেই যে দেশের কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়- সেটা আমরা প্রমাণ করেছি। কারণ, আমরা যে কাজ করি, আওয়ামী লীগ যেসব পরিকল্পনা নেয় ও পদক্ষেপ নেয়- আমরা সব পরকল্পিতভাবে করি।’

Shamol Bangla Ads

এর আগে বিকেলে নবনির্মিত ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় মোনাজাতে অংশ নেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কয়েকটি পাওয়ার প্ল্যান্ট কাজ না করায় লোডশেডিং বেড়েছে… পরবর্তী সংবাদ তাপপ্রবাহ থাকতে পারে আরও কয়েকদিন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads