ads

রবিবার , ২৮ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শুধু গাজীপুর নয়, আমাদের সব নির্বাচন সুষ্ঠু হবে: ইসি আলমগীর

খবর টি পড়েছেন : ১৭১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নির্বাচন কশিনার (ইসি) মো. আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের সক্ষমতা আগে যেমন ছিলো এখনও তেমনই আছে। বাড়েনি, কমেওনি। আমরা আসার পর যত নির্বাচন হয়েছে কোনটিতে সহিংসতার ঘটনা ঘটেনি। আমাদের মেয়াদে যত নির্বাচন হবে, তার সবগুলোই গাজীপুরের মত ‘একই মানের’ করার চেষ্টা থাকবে। রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ইসি আলমগীর বলেন, আমাদের মেয়াদে যত নির্বাচন হবে সবগুলো একই মানের হবে, সুষ্ঠু হবে।

Shamol Bangla Ads

নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই এবং কমিশন স্বাধীনভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘সমালোচনা করেন-তারা তো সমালোচনা করবেনই। তারা ভালো হলেও করেন, খারাপ হলেও করেন।’

মো. আলমগীর বলেন, ‘শুধু গাজীপুরের ক্ষেত্রে না, আমরা সবসময় বলেছি, নির্বাচনটা সুষ্ঠু হবে, সুন্দর হবে। আমাদের কাজ হলো যেসব রাজনৈতিক দল নির্বাচনে আসবে তাদের সবাইকে সমান সুযোগ আমাদের পক্ষ থেকে দিতে হবে এবং সবার জন্য মাঠ সমান রাখবো। সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা আমরা করবো।’

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, মার্কিন নতুন ভিসা নীতির সঙ্গে ইসির সুষ্ঠু ভোটের কোনো সম্পর্ক বা চাপ দেখছি না। যা আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে করে আসছি এবং যতদিন আমরা আছি সেভাবেই করবো। প্রথম দিন থেকেই বলছি, আমাদেরকে কেউ চাপ দেয় না। আমরা কারো কাছ থেকে চাপ নেইও না। আমরা প্রথম থেকেই মুক্ত আছি। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত মুক্ত থাকবো।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ সৌদি পৌঁছেছেন ২৪ হাজার ১৩২ জন হজযাত্রী পরবর্তী সংবাদ রাবারকে কৃষিপণ্য ঘোষণার সুপারিশ সংসদীয় কমিটির

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads