ads

শনিবার , ২৭ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনা বাংলাদেশের মাহাথির : পরিকল্পনামন্ত্রী

খবর টি পড়েছেন : ৪০৩
শেখ হাসিনা বাংলাদেশের মাহাথির : পরিকল্পনামন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাংলাদেশের মাহাথির’ হিসেবে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, মাহাথিরের নেতৃত্বে মালয়েশিয়ায় যে পরিস্থিতিতে উন্নয়ন শুরু হয়, সে তুলনায় অনেক খারাপ পরিস্থিতিতে বাংলাদেশে উন্নয়ন শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতার প্রয়োজন আছে। শনিবার অবকাঠামো খাতে বিনিয়োগ বিষয়ক এক গোলটেবিল আলোচনায় এসব মন্তব্য করেন মন্ত্রী। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান সভা সঞ্চালনা করেন। বিভিন্ন খাতের ব্যবসায়ী ও অবকাঠামো উন্নয়ন বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন।

Shamol Bangla Ads

পরিকল্পনামন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে অর্থ দেয়নি বিশ্বব্যাংক। নিজস্ব অর্থে সেতু নির্মাণ করা হয়েছে। বিশ্বব্যাংককে পদ্মা সেতুর ছবি উপহার দিয়ে প্রধানমন্ত্রী বুঝিয়েছেন, ‘টাকা দেবেন না, এই যে দেখেন করেছি।’ তিনি বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা ঋণ নিই, সুদে-আসলে তা আবার ফেরত দিই। আপনার এত শর্ত দেন কেন।’
এম এ মান্নান বলেন, ঋণকে বহুদিন ধরে সহায়তা বলা হয়। লোনের বাংলা করা হয়েছে সহায়তা। অথচ সুদে-আসলে পরিশোধ করতে হয়।

সম্প্রতি ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনোমিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনকে এশিয়ার ‘আয়রন লেডি’ হিসেবে উল্লেখ করেছে। এ প্রসঙ্গ টেনে এম এ মান্নান বলেন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেচারকে সম্মান করে তার দেশের মানুষ আয়রন লেডি বলত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আয়রন লেডি বলতে দেশের কারও কারও আপত্তি থাকতে পারে। এ ধরনের মতামতকেও সরকার গণতন্ত্রের চর্চা হিসেবেই দেখে।

Shamol Bangla Ads

আলোচনায় মূল বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক ড. শামসুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, আইসিসির সহসভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, তৈরি পোশাকের নিট ক্যাটাগরির পণ্য উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপিত ফজলুল হক, ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার সামির এ সাত্তার, সংগঠনের সাবেক সভাপতি আবুল কাশেম খান, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের সাবেক মহাপরিচালক মুস্তাফা কে মুজেরি, অ্যামেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, ঢাকা ব্যাংকের চেয়ারম্যন আব্দুল হাই সরকার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গাজীপুর সিটির মতো সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন :… পরবর্তী সংবাদ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ চার দেশের রাষ্ট্রদূত শর্তসাপেক্ষে প্রটোকল পাবেন:…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads