ads

বৃহস্পতিবার , ২৫ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মার্কিন ভিসানীতি প্রধানমন্ত্রীর চাওয়াকেই সমর্থন করেছে : মোমেন

খবর টি পড়েছেন : ২০৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ‘আমরা আমাদের যে অঙ্গীকার, সুষ্ঠু-সুন্দর নির্বাচন আমরা করতে চাই এটাকেই তারা সমর্থন দিয়েছেন।’ যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই বলেও জানান তিনি।

Shamol Bangla Ads

কাতার থেকে দেশে ফিরে ২৫ মে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র ঘোষিত ভিসানীতির প্রতিক্রিয়া এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে বক্তব্য তারা (যুক্তরাষ্ট্র) দিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন; তারা (যুক্তরাষ্ট্র) তাকে আরও জোরালোভাবে বলেছেন। আমাদের অঙ্গীকার এবং অবস্থান সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে চাই। এটাকেই তারা সমর্থন দিয়েছে। সুতরাং চিন্তিত হওয়ার কারণ নেই।

Shamol Bangla Ads

মোমেন বলেন, আমরা বাংলাদেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব। প্রধানমন্ত্রী এ ব্যাপারে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর যে আগ্রহ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সেটাকে আরও শক্তিশালী অবস্থানে নেওয়ার জন্য তারা এটা করেছে। সুতরাং এটা করেছে ভালো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুই দেশের চমৎকার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে :… পরবর্তী সংবাদ নতুন জাতীয়করণ করা সব স্কুলের নামের আগে ‘সরকারি’…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads