ads

মঙ্গলবার , ২৩ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইনশৃঙ্খলার উন্নয়নে রোহিঙ্গা ক্যাম্পে শিগগির যৌথ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আইনশৃঙ্খলার উন্নয়ন এবং আরসা, আরাকান আর্মি, আরএস’র অপতৎপরতা দমনে শিগগির রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, প্রয়োজনে এই অভিযানে সেনাবাহিনীকেও যুক্ত করা হবে। মঙ্গলবার সচিবালয়ে রোহিঙ্গা সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

মন্ত্রী বলেন, এই সভায় সিদ্ধান্ত হয়েছে, রোহিঙ্গা সন্ত্রাসীরা যেন ক্যাম্পের ভেতরে কোনো ধরনের অপতৎপরতা যাতে চালাতে না পারে, সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হবে। প্রয়োজনে সেনাবাহিনীসহ যৌথ অভিযান হতে পারে।

তিনি বলেন, ক‌্যাম্প থেকে যেন কোনো রোহিঙ্গা বের হয়ে না আসতে পারেন, সেজন‌্য কাঁটাতারের বেড়া দিয়েছি, ওয়াচ টাওয়ার হয়েছে, সেখানে নিয়মিত টহলের ব‌্যবস্থাও আছে। সেগুলো আরও জোরদার করা হবে। যাতে তারা বাইরে না আসতে পারেন। যৌথ টহলসহ আইনশৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর থাকবে।

Shamol Bangla Ads

সীমান্ত এলাকায় বিজেবিকে আরও সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার বর্ডারে বিজিবিকে আরও শক্তিশালী করা হবে, যাতে করে নতুন করে মিয়ানমারের নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে না পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীকে বিএনপি নেতার হুমকি দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের নিন্দা পরবর্তী সংবাদ দেশের রেলবহরে যুক্ত হলো ভারতের ২০ ইঞ্জিন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads