ads

বুধবার , ১৭ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইকোনমিক ফোরামে যোগ দিতে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২১৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কাতার ইকোনমিক ফোরামে যোগ দিতে দোহা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২ থেকে ২৪ মে ওই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। একই সঙ্গে কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Shamol Bangla Ads

এর আগে গত মার্চে এলডিসি ৫ অনুষ্ঠানে যোগ দিতে কাতারে গিয়েছিলেন তিনি। এ বিষয়ে একটি সূত্র জানায়, কাতারের আমিরের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সফরে যাচ্ছেন। ব্লুমবার্গের সঙ্গে যৌথভাবে কাতার ওই অনুষ্ঠানের আয়োজন করছে।

কাতারের আমিরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে কী আলোচনা হতে পারে জানতে চাইলে একাধিক সূত্র জানায়, এটি অনানুষ্ঠানিক বৈঠক। ফলে সাবস্ট্যানটিভ আলোচনার সুযোগ কম। এর মধ্যেই কাতারের আমিরের সঙ্গে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ, জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ এবং অভিবাসন নিয়ে কথা বলার সম্ভাবনা আছে প্রধানমন্ত্রীর।

Shamol Bangla Ads

সূত্র জানায়, কাতারের আমির এ বছর বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। আশা করা হচ্ছে, প্রধানমন্ত্রী তার আসার বিষয়টি পুনরায় স্মরণ করিয়ে দেবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ পরবর্তী সংবাদ যুক্তরাষ্ট্র থেকে ৮৩ টাকা কেজি দরে চিনি কেনা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads