ads

বৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরেবাংলার ৬১তম মৃত্যুবার্ষিকী আজ

খবর টি পড়েছেন : ২০৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অবিসংবাদিত জাতীয় নেতা ও উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ শেরেবাংলা এ কে (আবুল কাশেম) ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী আজ (২৭ এপ্রিল বৃহস্পতিবার)। ১৯৬২ সালের এই দিনে তার মৃত্যু হয়। এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, এ কে ফজলুল হকের অসাধারণ ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা আগামী প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী বলেছেন, বাংলার গরিব-দুঃখী মানুষের জন্য তার অসীম মমত্ববোধ, ভালোবাসা এবং কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে সব সময় অনুপ্রাণিত করবে।

Shamol Bangla Ads

জানা যায়, ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে এ কে ফজলুল হকের জন্ম। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র ও আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলনেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন এ কে ফজলুল হক। ২১ দফা দাবিরও প্রণেতা ছিলেন তিনি। প্রজাস্বত্ব কায়েম ও মহাজনীপ্রথা উচ্ছেদের মাধ্যমে বাঙালি সমাজে সামন্ত যুগের পতনঘণ্টা বাজানোর ক্ষেত্রে তার অনন্যসাধারণ অবদান ছিল। শিক্ষানুরাগী ও সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক হিসেবেও ইতিহাসের পাতায় তার রয়েছে গুরুত্বপূর্ণ স্থান।

Shamol Bangla Ads

এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আজ তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও রাজধানীর বনানীর বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে আওয়ামী লীগ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাপান-বাংলাদেশের মধ্যে ৮ চুক্তি ও সমঝোতা স্মারক সই পরবর্তী সংবাদ বিচার বিভাগকে এগিয়ে না নিলে রাষ্ট্র ও গণতন্ত্র…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads